[সরাসরি সম্প্রচার] জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ | ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬। এ বছরের প্রতিপাদ্য ' জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা '

সেবা সমূহ

সব দেখুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী

minister

জনাব আবদুল আউয়াল মিন্টু

মাননীয় মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

জনাব আবদুল আউয়াল মিন্টু একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

জনাব মিন্টু ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলিয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি পাস করেন। ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি এইচএসসি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি তৎকালীন পাকিস্তান মেরিন একাডেমি (বর্তমানে মেরিন একাডেমি) থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন।

এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৭৩ সালে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে মেরিন ট্রান্সপোর্টেশন সায়েন্সে বিএসসি এবং পরবর্তীতে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি নিউইয়র্কের ব্রেসনান শিপিং কোম্পানি ইনকর্পোরেটেড-এ চার্টারিং ও শিপ অপারেশনস বিভাগে ১৯৮১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।

১৯৮১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। জনাব মিন্টু পুনরায় শিক্ষা জীবনে ফিরে যান এবং ২০১২ সালে লন্ডনের সোয়াস (SOAS) বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল’জ (স্পেশালাইজেশন ইন কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট ল’) এবং ইউনিভার্সিটি অব লন্ডন এর অধিভূক্ত কুইনমেরি ইউনিভার্সিটি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল’-তে মাস্টার অব ল’জ (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সিনিয়র নেতা। তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় রাজনীতি ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়, যেখানে তিনি দলীয় নেতৃত্ব ও উপদেষ্টা ভূমিকা থেকে আইনসভায় প্রবেশ করেন।

বাণিজ্য, শিল্প, কৃষি, শিপিং, ব্যাংকিং ও বীমা খাতে জনাব আব্দুল আউয়াল মিন্টুর প্রশংসনীয় অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনের শুরুতে জাহাজ অধিনায়ক (ক্যাপ্টেন) হওয়ার স্বপ্ন থাকলেও পরবর্তীতে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি এমন এক সামাজিক কাঠামোর পক্ষে কথা বলেন যেখানে বাজার ও সরকার-উভয়েরই কার্যকর ভূমিকা থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করার একজন নির্ভীক প্রবক্তা হিসেবে তিনি তার সমৃদ্ধ অভিজ্ঞতা, ও অদম্য মনোবল এবং দৃঢ় সংকল্প কাজে লাগিয়ে ব্যবসায়িক সাফল্যের ভিত গড়ে তোলেন।

দেশের বেসরকারি খাতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দশকের পর দশক ধরে তিনি বহু শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশের শিপিং, ব্যাংকিং, উৎপাদন ও বাণিজ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বরাবরই অর্থনৈতিক সংস্কার, শিল্প প্রবৃদ্ধি এবং আর্থিক খাতের সুশাসনের পক্ষে সোচ্চার ছিলেন।

তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (FBCCI)-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে নীতিগত সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন চেম্বার, বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

তিনি ইকবাল মেমোরিয়াল কলেজ, বদরুন্নেসা উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিওইউ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) বোর্ড অব গভর্নরস-এর সদস্য। এছাড়াও তিনি বিনিয়োগ বোর্ড (বিওআই), প্রাইভেটাইজেশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো, বেপজা (BEPZA), রপ্তানি উন্নয়ন ব্যুরো; অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং আইন সংস্কার ও জাতীয় মজুরী কমিশন, রাজস্ব সংস্কার কমিশন, বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের সদস্য এবং চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটিসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

minister

শেখ ফরিদুল ইসলাম

প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিস্তারিত

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

minister

ড. মোঃ সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক)


ড. মো. সাইমুম পারভেজ একজন বাংলাদেশি গবেষক, শিক্ষক, রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক যোগাযোগ, ডিজিটাল মিডিয়া, সন্ত্রাসবাদ ও পরিবেশনীতি নিয়ে গবেষণার জন্য পরিচিত। তিনি ২০২৬ এর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি নির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন এবং দলের পরিবেশ ও ব্লু ইকোনমি কোর গ্রুপের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি নরওয়ের MF Norwegian School of Religion, Theology and Society-এ সহযোগী অধ্যাপক ও জ্যেষ্ঠ গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


গবেষণা ও নীতি নির্ধারণী কাজের পাশাপাশি তিনি ইউএসএআইডি, বিশ্বব্যাংক ও ইউএনডিপি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে পরামর্শক ও প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।


শিক্ষা


ড. সাইমুম পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের জর্জওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট ফেলো হিসেবে বৈশ্বিক যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি গবেষণা করেন । তার গবেষণার বিষয় ছিল— “বাংলাদেশি সহিংস উগ্রবাদীদের ডিজিটাল মিডিয়া ও তাদের জীবনচক্র বিশ্লেষণ”। গবেষণা কালে তিনি কমনওয়েলথ ফেলোশিপ, অস্ট্রেলিয়ান পোস্টগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (এপিএ) এবং আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট গবেষণা বৃত্তি (আইপিআরএস) লাভ করেন ।

এছাড়া তিনি ২০১৮ সালে সিজিএস–ইউএনডিপিফেলো এবং “ইয়াং সিকিউরিটিস্কলার” হিসেবে নির্বাচিত হন।

২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বেলজিয়ামের Vrije Universiteit Brussel-এপোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণা করেন।


পেশাগত জীবন


ড. পারভেজ কর্মজীবনের শুরুতে বাংলাভিশন ও BBC World Service এর ঢাকা কার্যালয়ে সহকারী প্রযোজক হিসেবে কাজ করেন।


পরে তিনি University of Chittagong-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি North South University-এ জ্যেষ্ঠ প্রভাষক এবং Independent University, Bangladesh-এ শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।

এছাড়া তিনি জার্মানির University of Bonn এবং DW Academy-এ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫–২০২৬ সালে তিনি নরওয়ের এমএফ নরওয়েজিয়ান স্কুল অব রিলিজিয়ন, থিওলজি অ্যান্ড সোসাইটিতে সহযোগী অধ্যাপক ও জ্যেষ্ঠ গবেষক হিসেবে কর্মরত ছিলেন।


রাজনৈতিক কর্মকাণ্ড


ড. সাইমুম পারভেজ বিএনপির নীতি নির্ধারণী গবেষণা ও প্রচার কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিএনপির পলিসি টিমের পরিবেশ ও ব্লু ইকোনমি কোর গ্রুপের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারে পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি ও প্রতিরক্ষা নীতিসংক্রান্ত অংশের অন্যতম রচয়িতা। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবেও কাজ করেছেন ।

২০২৬ সালের নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপির কনটেন্টজেনারেশন টিমের নেতৃত্ব দেন এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি ন্যাশনালিস্ট রিসার্চ সেল (বিএনআরসি)-এর সদস্য এবং দ্য রোড টু ডেমোক্রেসি প্রকাশনার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ।


গবেষণা ও প্রকাশনা


ড. পারভেজের গবেষণার প্রধান ক্ষেত্র হলো সন্ত্রাসবাদ, প্রতিসন্ত্রাসবাদ, ডিজিটাল মিডিয়া, রাজনৈতিক যোগাযোগ, নিরাপত্তা অধ্যয়ন, পরিবেশনীতি ও ব্লু ইকোনমি।

তার সম্পাদিত গ্রন্থ The Politics of Terrorism and Counterterrorism in Bangladesh ২০২২ সালে প্রকাশিত হয় । এতে বাংলাদেশের সন্ত্রাসবাদ ও প্রতিসন্ত্রাসবাদ নীতির রাজনৈতিক দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে।

২০২৪ সালে তার বাংলা ভাষারগ্রন্থ বাংলাদেশে সন্ত্রাসবাদ: প্রযুক্তি, সামাজিক সম্পর্ক ও বয়ানের রাজনীতি প্রকাশিত হয় । বইটিতে বাংলাদেশের উগ্রবাদী রাজনীতির ডিজিটাল প্রচারণা, সামাজিক নেটওয়ার্ক ও মতাদর্শগত বয়ান নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।

বিস্তারিত

সচিব

minister

ড. ফাহমিদা খানম

ভারপ্রাপ্ত সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিস্তারিত

হাইলাইটস/ আপডেট

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)

জাতীয় সঙ্গীত